হেল্প সেন্টার

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

দরজিখাতা সফটওয়্যার ব্যবহার সংক্রান্ত যেকোনো সাধারণ প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো:

দরজিখাতা হলো বাংলাদেশের টেইলর শপ ও বুটিকসের জন্য বিশেষায়িত একটি ডিজিটাল অনলাইন হিসাব ও মেজারমেন্ট বুক। এতে খাতা ছাড়াই কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে মুহূর্তেই গায়ের মাপ, অর্ডারের হিস্ট্রি, ট্রায়াল ও ডেলিভারির তারিখের ট্র্যাকিং করা যায়।
একদমই না! দরজিখাতা সম্পূর্ণ সিকিউর ক্লাউড প্রযুক্তিতে চলে। আপনার ফোন হারিয়ে গেলেও অন্য যেকোনো নতুন ফোন, ট্যাব বা কম্পিউটারে লগইন করলেই আপনার সব কাস্টমারের তথ্য ও মাপ নিরাপদ পাবেন।
হ্যাঁ! অর্ডার নেওয়ার সাথে সাথেই কাস্টমারের কাছে ডিজিটাল রসিদের এসএমএস যাবে। এছাড়া কাপড় ট্রায়াল বা ডেলিভারির জন্য প্রস্তুত হলে কাস্টমারের মোবাইলে ব্র্যান্ডেড এসএমএস নোটিফিকেশন পাঠানোর সুব্যবস্থা রয়েছে।
হ্যাঁ, যেকোনো নতুন ইউজার নিবন্ধন করলে ১৪ দিনের ফ্রি ট্রায়াল পাবেন। ট্রায়াল মেয়াদে কোনো ক্রেডিট কার্ড বা টাকা প্রদান করতে হয় না।