আমাদের সম্পর্কে
বাংলাদেশের টেইলর ও ফ্যাশন হাউসের ব্যবসা সহজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ
আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য
দরজিখাতা (Dorjikhata) হলো একটি বিশেষায়িত ডিজিটাল SaaS প্লাটফর্ম, যা বাংলাদেশের টেইলরিং শপ, বুটিকস ও ফ্যাশন হাউসের ব্যবসায়িক কাজগুলোকে সহজ ও নির্ভুল করার জন্য তৈরি করা হয়েছে।
ঐতিহ্যগতভাবে আমাদের দেশে টেইলর মালিকরা কাগজের খাতায় কাস্টমারের গায়ের মাপ ও অর্ডারের বিবরণ লিখে রাখতেন। ফলে খাতা ছিঁড়ে যাওয়া, পানি পড়ে নষ্ট হওয়া বা পুরনো কাস্টমার আসলে খাতার পাতা উল্টিয়ে সময় অপচয় হওয়ার মতো সমস্যা সৃষ্টি হতো। দরজিখাতা এই সনাতন কাগজের খাতার পরিবর্তে নিয়ে এসেছে স্মার্ট ও সুরক্ষিত ডিজিটাল ক্লাউড সিস্টেম।
ডিজিটাল মাপ খাতা
মোবাইল নম্বরে কাস্টমারের আগের সব মাপ মুহূর্তেই খুজে পাওয়ার সুবিধা
অটোমেটিক SMS
ট্রায়াল ও ডেলিভারির রিমাইন্ডার সরাসরি কাস্টমারের ফোনে
নিরাপদ ক্লাউড
মোবাইল হারালেও ডাটা থাকবে ১০০% নিরাপদ ও সুরক্ষিত
যোগাযোগ
📧 ইমেইল: [email protected]
📞 ফোন: +880 1977-797746